নোটিশ উপেক্ষা, শেষ পর্যন্ত ভাঙল চারতলা ভবন
কক্সবাজারের মেরিন ড্রাইভে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। এর অংশ হিসেবে সোমবার (২৬ অক্টোবর) ইনানীতে চারতলা একটি রিসোর্ট ভবনের বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়েছে। ভবনটির নিচে ও দুই পাশে থাকা ১০ থেকে ১২টি দোকানঘরও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৪:৫৭